শেষ
- পারভেজ
শেষ সর্বশেষ বিনাশ হয়েছে আজ
যেটুকু প্রাণ ছিল সংহারে অকাজ
ধ্বংস বিধ্বংস হয়েছে ও বিশ্বাস
যেটা হয়েছিল ধুমকেতুর আশ্বাস।
বাতাবরণ বরণ করেছে ঠিকই
জ্বালিয়ে দিয়েছে পিছনে মরণ অগ্নি
পালকের মতো উড়ে ছিটকে পড়লো
আশার ধুমকেতু খন্ড বিখন্ড হলো।
রোদন না এসে আসলো ও অক্সিজেন
ওর সঙ্গে সব ছারখার আর তার
ছায়া পড়ে মাটিতে ব্যাথার গর্ত বড়
যেন সব রাগ আছড়ে পড়েছে তাতে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊