মশারী
- পারভেজ
আমার দুনিয়া ঘিরে
সাজিয়েছি সোনার মশারী
ফোঁটা ফোঁটা ছিদ্র তবু
এলিয়েন বিদ্রোহী মশারী।
চার হাত ছড়িয়ে দেয়ালে
বা চার পা জুটিয়ে দাঁড়ালে
সুরক্ষা আঁচল ফেলে
বাঁধা দেয় উড়ে যারা ডানা মেলে।
আমার স্বপন জুড়ে
বিনা ছটফটানি আরামে
একা একা নিদ্রা তবু
মশা মরমরানি লাগামে।
তার নাম ম্যাজিক মশারী
পোকা-মাকড় হটায়ে সারি
সারা শরীরে বেশ নকশা
গুছিয়ে রাখি তারে কাটলে নিশা।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊