কবিতা:সালাম দিলাম

 সালাম দিলাম

- পারভেজ

সালাম দিলাম ভালোবাসার মানুষগুলোকে

পেলাম দিল আলো আসার রাস্তা চোখে চোখে

হাজার বছরের দুঃখ গেঁথে নিয়ে এই বুকে

ভালোবাসা দিলাম ছড়ায়ে মোর ত্যাগে শোকে শোকে।


সবুজ খামে তোমার নামেও দিলাম চিঠি

জখম হয়ে পেখম মেলে দেখব আমি আকাশ

মজবুত টানে চুরুট মুখে আমি অপেক্ষা

আঁধার মেঘে পাথার ঠেলে শিখব আমি ঠুকে।


সাদা কাগজে একা লাল রক্ত রঞ্জিত হৃদয়ে

দূরে দূরে থেকেও আমি নেশায় লোকালয়ে

শত শত চিত্তে মন মত আমি ভালোবাসাকে

ভালোবাসায় ভাসায়ে দিলাম দুনিয়ার আলোকে।


নতুন ভ্রমে বাঘের গ্রামেও দিলাম হানা

গরম সূর্যে পরম ছন্দে ছুটেছি তবু নিরাশ

তরমুজ রাঙা প্রভাতে ভাঙা দিলে অপেক্ষা

ভালোবাসায় মোড় নিয়ে চিনেছি আজি প্রেমকে।

Post a Comment

0 Comments