কবিতা:কলম

 কলম 

- পারভেজ

হরেক রঙের লেখা

হয় যে খাতায় শেখা

বর্ণে বর্ণে ভরে উঠে

সবুজ-কাল দোয়াতে

কত নকশা সাজায়ে

কলম শত বিকায়ে

সরু, মোটা,ছোট, বড়

শেষ হলে কালি ভর।


ছিল পালক কলম

ছিল দোয়াত কলম

আরো ছিল নানা হারে

টুপি কলমের শিরে

কলম দিয়ে কলম

খেলেছি আর পরম

মজা লুটেছি আমরা

খেলতে পার তোমরা।


কলমের বিদ্যা-কালি

শহীদের যাত্রা নালি

নব ইতিহাস রচা

পৃথিবীর বুকে বাঁচা

সবই কলম করে

শ্রেষ্ঠ মানুষের তরে

ফেল না কলম ভূ-তে

রেখো কলম শ্রদ্ধাতে।


Post a Comment

0 Comments