কবিতা: দরজা তালা দিয়েছি

 দরজা তালা দিয়েছি

- পারভেজ

এক চায়ের কাপের যত ভালবাসা

সবগুলো কাগজে মুড়ে ফেলে দিয়েছি

এক বিকেলে চাদরে ঢাকা ভালোলাগা

কুয়াশার আস্তিনে পুরে রেখে দিয়েছি


স্মৃতি যা ছিল সব সিগারেটের ধোঁয়ায়

দুচোখ যা চেয়েছিল সব অন্ধ কোণায়

আর আমি আজ সমীরের মত হালকা

যা ছিল সব খোয়ে নদীর বুকে মিলেছি


ট্রেনের শব্দে মোর দিবাস্বপ্ন আচমকা

কোথায় কোথায় হেঁটেছি তার অঙ্ক গুনা

গুনগুনিয়ে চান্দের আলোয় কাব্য লিখা

সব মিলেছে, মিলেনি নতুন,যা শিখেছি


এক রুমালের যত যা আদর-যত্ন

পকেটের চেইন লাগিয়ে আমি ধন্য

পোষ মানা মোর প্রাণ,তাই আজি বন্য

বন্দী হিয়া আমি,দরজা তালা দিয়েছি

Post a Comment

0 Comments