চা
-পারভেজ
চা হাতে থাকলে
মনে হয় যেন অনন্ত শান্তি
চায়ের এক চুমুকে
দূর হয় যেন সব ক্লান্তি।
সকালের নরম মিষ্টি আলো
লেগে থাকা চোখে চা চাই ভালো
যে সকালে চা হাতে আসে না
সেই দিনটাই যেন ভালো যায় না।
আর বিকালে সোফায়
হালকা উষ্ঞ গরম চা
আর একটুখানি হাসি
কে না আশা করে তা?
সজীব প্রাণবন্ত জীবনে
আমার হাতে এক কাপ চা
আর এক গ্লাস চায়ের জন্যে
আজি আমি চাখোর চায়ের নেশা।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊