কবিতা: কৃত্রিমতা

 কৃত্রিমতা

-পারভেজ 

তিন পাখার পাখি ঘুরছে গোল গোল

বালু-সিমেন্ট-ইট দিয়ে বেঁধে দিয়েছি আসমান

ইচ্ছেমতো পালিয়ে যেতে পারবে না

কিতাবগুলো সারাক্ষণ বকে বাচালের মতো

কাঁচের ঘরে বন্দি করেছি তাদের

আর কিচিরমিচির শোনা যায় না

আলনায় পড়ে থাকা কাপড়গুলো বেশ ধরে

একেক সময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে

পলিথিনে মুড়ে রেখেছি আর অভিনয় করে না



Post a Comment

0 Comments