কবিতা: মৃত্যুর দলে

 মৃত্যুর দলে 

- পারভেজ

সম্বলহীন আমি শীতকালে কম্বল আশায়

আর তার দেখা মিলার জন্য থাকি অপেক্ষায়

বুক ফাটা সলিলে বিড়ির কুয়াশা জ্বলে

আর মহাকাশ ভেদে সব অভিশাপ মোর চরণ তলে।


প্রেম কাননে বান এসেছে বাঁচা মুশকিল

আমি অনিয়ম সব বাধা ভেঙে চলি

ঘাসের উপর প্রেম ফোঁটা রোদের আশায়

তোমার কেশ গন্ধ আমার মনে হাওয়া হাওয়ায়।


একটুখানি দেখব বলে তোমার আশেপাশে

আমি ধূপ হয়ে দেখ কেমন উড়ছি ডুবে ডুবে

তোমার ব্যাথা মুখে মায়া হাসি নয়ন সজলে

মুছে দিব কিন্তু ছুঁতে পারিনা আমি মৃত্যুর দলে।


Post a Comment

0 Comments