কবিতা: আমার ঘুম আসে না

 আমার ঘুম আসে না

- পারভেজ

আমার ঘুম আসে না

রাত্রি তিনটে বাজলো

একলা জেগে খোলা লোচনে

জোৎস্না এসে সাজলো।


আমার ঘুম আসে না

এ রাত্রি আর যায় না

একা আমি বারান্দায়

চাঁদের দিকে ঘুরে তাকাই।


আমার ঘুম আসে না

মশাদের গুনগুন গানে

শব্দ আসে কানে

তবু মশা মারতে উঠি না।


সব আলো জানে

আমার ঘুম আসে না

সকল আঁধার জানে

ছায়া আমার পড়ে না।


আমার ঘুম আসে না

ঘুম আসা মানা

তোমার দেখা না পাওয়ায়

আমি থাকি অপেক্ষায়।


আমার ঘুম আসে না

যদি না পাই তোমার ছোঁয়া

যেন তুমি হাওয়ায়

শ্বাসে আমার আশায়।


আমার ঘুম আসে না

প্রদীপ জ্বলে থাকলে

আমার মনে ধরে না

ঘুম পাড়ানী গান গাইলে।


তুমি তো‌ জানো যে

আমার ঘুম আসে না

তবুও কেন আসো না

আমার ভয় লাগে যে।


আমার ঘুম আসে না

ভয় লাগে বারে বারে

পানি বেশি খায় গ্লাসে

এক নম্বরটা লাগে।

Post a Comment

0 Comments