আসমান আজ নীলে নীল
-পারভেজ
আসমান আজ নীলে নীল
হারালাম আমি রিক্ত দিল
তোমায় দেখব বলে জানালায়।
ধীরে ধীরে তুমি হেঁটে যাও
এক পলকে হারিয়ে যাও
আবার দেখব কখন তোমায়?
ঠিকানা মনে মনে পেয়েছি
হাওয়ায় চিঠি পাঠিয়ে ডেকেছি
একবার শুধু দেখব তোমায়।
নজর সরেনি রাস্তা থেকে
রেখেছি আমার চোখে চোখে
এই বুঝি এলে মোর ঠিকানায়।
আজি আমি রাজি মুক্ত হতে
তোমার সাথে মুখের হাসি হতে
তোমার সাথে সকল বেদনায়;
চলব দুজনে হাত ধরে
দুজীবনের পাতা যত দিন না ঝরে
কেটে যাবে রাত-দিন তোমার নেশায়।
দিন ঘুরে ফিরে আসে রাত
চোখ বুজলে ঘরের ছাদ
তোমায় দেখব বলে আমি জানালায়।
অকাশেও চাঁদ উঠেছে উজ্জ্বলে
তোমার ছবি আমার চোখে জ্বলে
কত যে আশা রয়ে যে যায় এ নিশায়।
আমি ছবি আঁকতে জানি না
মনের জ্বালা,আর পারি না
রঙ পেন্সিলে এঁকেছি মনের খাতায়;
তোমার চেহারা,বড় যে সুন্দর
তোমায় নিয়ে পেরিয়ে বন্দর
হব পাখি মেলে ডানা আকাশ রাঙায়!
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊