কবিতা:কুহেলিকা

 কুহেলিকা 

- পারভেজ

হা, তুই আজ যেন গরম চা

না, এই বিকেলে মেঘ আসবে না

তবু ভেজা ভেজা গায়ে

চুমুক দিব গরম চায়ে!


ফুল ফুটুক আর নাই ফুটুক

বসন্ত তুই একটু ধীরে চল না

তোর সাথে কিছুটা সময় কাটুক

তোকে নিয়ে হব আমি পথহারা।


মেঘের ফাঁকে ফাঁকে তোর রোদ্দুর

ওই রাস্তা নিয়ে যাবে আমায় কদ্দূর

চোখ মেলে আকাশে তোর নামে খরচা

তবু পাইনি আমি মিলেনি তোর দুনিয়া!


হা,আমি আজ যেন শরম ছাড়া

না, এই ওয়াক্ত আর আসবে না

তবু চেনা চেনা তোকে

আর কাছে পাওয়া যাবে না!


চারিদিকে কেমন যেন কুহেলিকা

হৃদয় দিয়েও যখন দেখা হলো না

তখন আর তোরে বোঝা হলো না

তুই কোন কাননে অনন্য আনমনা।


Post a Comment

0 Comments