শীত এসেছে
- পারভেজ
ঘন কুয়াশায় ঘাসের উপর শিশিরের ফোঁটা
বরফ লহর আসমান থেকে এসে লোর লুটা
কনকনে ঠান্ডায় ঝরে পড়ে যায় পাতার বোঁটা
কুয়াশার আওয়াজে ছড়িয়ে যায় প্রেমের ছোঁয়া।
শোন,কান পেতে শোন এবার
কাঁদন সব হিমেল হাওয়া ঝরা পাতার
চারিদিকে চাদর কুয়াশার
শোন তবে ভাপা পিঠার উড়ে যাওয়া ধোঁয়া।
চোখ খুলে শোন কাঁপুনি এই শহরে
শহরের রঙিন কাপড়ে বরফ জমেছে ভেতরে
হিয়া গভীরে শোন,শীত এসেছে দোরে
শোন শীতের শোর,রাতের ঘোর লেপের নিচে শোয়া।
শোন পাখিদের বেদনা,মানুষের হাস্যলহরী
শোন চায়ের কাপের ঝঙ্কার,আলোর লুকোচুরি
চাঁদের দুয়ার মেঘের তীরে শোন মৃত্যু শিখরী
একটু খাবার আর এক কাপড় এনেছে দুয়া।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊