কবিতা:মন বলে

 মন বলে

-পারভেজ

দু'মুঠো আলো দিয়েছি ছড়িয়ে আকাশে

ঘন কালো মেঘগুলো আলো মেখে হাসে

তারপর ঝরবে বারি ভিজবে হাওয়া

খুলে যাবে তোমার একা বন্ধ জানালা।


ডানা মেলে উড়া পাখি আসবে আশ্রয়ে

ঠাঁই দিও মুচকি হাসি প্রজাপতি হয়ে

কান পেতে শোন গুড়ুম গুড়ুম ধ্বনি

হৃদয় দিয়ে বুঝ বৃষ্টি শব্দ সারণি ।


স্বপনরা উড়ে উড়ে ঘুরে পাল তুলে

আজ ভুলে কোনো ফুল কাছে এসে ছুঁলে

পবিত্র পবণ বারিষে স্নান করে নাও

উত্তাল পাথারে নিজেকে ভাসিয়ে দাও।


মন বলে যাব ঐ তীরে জোয়ার ভীড়ে

মন বলে হাসব আজি বেদনা ফুঁড়ে

অজানা মোড়ে মন বলে যা ইচ্ছে তাই

তোমার আজকে হারানোর ভয় নাই।

Post a Comment

0 Comments