কোন শালা মিসকল দেয়?
-পারভেজ
রাতে ঘুমিয়ে আছি আরামে
হঠাৎ ঘুমখানা ছিনিয়ে নেয়
কোন শালা মিসকল দেয়?
সকালের সবুজ হাসিতে
কেউ লাল রাগ মিশিয়ে দেয়
কোন শালা মিসকল দেয়?
ভাবনাতে ডুবেছি এক কাপ চা হাতে
স্বপ্নের প্রজাপতিকে ধরব যেই
কোন শালা মিসকল দেয়?
কাট ফাটা ক্লান্ত দুপুর সময়টাতে
দুই চোখে ঘুম ঘুম ভাব আসতেই
কোন শালা মিসকল দেয়?
আমি উপন্যাসের নায়কের চরিত্রে
আমার গল্প শেষ না হতেই
কোন শালা মিসকল দেয়?
বিকাল শেষে আমার প্রিয়ার হাতে
দুরু দুরু মনে নিয়ে হাত রাখতেই
কোন শালা মিসকল দেয়?
সুলভ মূল্যে চাল কিনতে
ধৈর্য্যের বাঁধ ভেঙে যেতেই
কোন শালা মিসকল দেয়?
অস্থির, ভয়ে ভয়ে সবাই করোনাতে
মোবাইল ফোনের ব্যালেন্স শেষ হতেই
কোন শালা মিসকল দেয়?
মন চাইছে উড়িয়ে দিতে
হাইড্রোজেন বোমা দিয়ে
ইচ্ছে আছে শুইয়ে দিতে
আমার বিখ্যাত ঘুষিতে
মনে মনে এক ঘুষি দিতেই
কোন শালা মিসকল দেয়?
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊