কবিতা:ভ্যালেন্টাইন্স ডে

 ভ্যালেন্টাইনস ডে 

- পারভেজ

রারা রিরি রি রি রিশতা দুই দিলের

ঝাপান লাফান সারা জাহান এই মিলের

রা রিরি রু রে রেখা দিয়ে বাঁধন বাঁধে

তবু আমি বাঁধনহারা ভ্যালেন্টাইনস ডে।


হাতে গোলাপ তাতে মিললে এক বুক আশা

রাস্তা বাড়লে সস্তা জীবন কেঁদে কেঁদে বর্ষা

ফাঁকা হাতে ললাট চাকা ভ্যালেন্টাইনস ডে।


ফিরি আমি আপন কুটির টেনে টুনে

শিরায় শিরায় রক্তে রক্তে নেশা মেশা বুনে

মাদকতা সারা শরীরে বাঁধন বাঁধে

তবু আমি বাঁধনহারা ভ্যালেন্টাইনস ডে।


একা একা আসে দিন একা একা যায় নিশা

ডুবা ডুবা আমি বিনা বাজা বাঁশি আধা ভাসা

কেউ নেই যার একলা ভ্যালেন্টাইনস ডে।


Post a Comment

0 Comments