কবিতা: নির্ঘুম মাথার কাব্য

 



নির্ঘুম মাথার কাব্য

        - পারভেজ


ঘুমের রাতে ঘুম আসেনা

রাত্রি বাজে একটা,

আঁধার রাতে চাঁদ উঠেনা

তোমায় খুঁজি স্বপ্ন-বাসে যাত্রী আমার মনটা!


কাছে এসে চলে যাও

দূর থেকে দূরে আরো কতদূরে;

ধরতে গেলে হারিয়ে যাও

না জানা অচেনা গোপন সমুদ্রে!


ঘুমের নদে মন ভাসে না

রাত্রি বাজে তিনটা

মাথার মাঝে ঘুম জাগে না

খোয়া গেছে বাড়ির পিছে জুঁই ফুলের গাছটা।


ঘরে থেকে বাইরে যাও

দোর থেকে দোরে পথে সব মোড়ে

খুঁজতে গেলে লুকিয়ে যাও

নাম না শোনার জাগ্রত শহরে।


Post a Comment

0 Comments