কবিতা: বর্তমান আবেগ

 


বর্তমান আবেগ

            - পারভেজ


আছে যন্ত্রণা বেদনা হৃদয়ে শরীরে

আসে ঘুরে ঘুরে বারে বারে ভয় পুড়ে

তবু কেন এতো ভুল কেন এতো ভয়

তবু কেন এতো অশ্রু গড়ে আঁখি ক্ষয়।


আমি জানি আমি জানি না,বুঝি না কিছু

আমি জানি আমি ভুলে গেছি পথ পিছু

আর সামনের সাদা কালো পথ শত

ভাবায় আমাকে আমার নিজের মতো।


রজনীগন্ধা ফুলের ঘ্রাণ চারিদিকে

চন্দ্রের রূপালী আলো ঘিরেছে আমাকে

আঁধার ভুবনে খুঁজে চলি আমি ঊষা

আমাকে ঘিরে উঠে কান্নাভরা কুয়াশা।


হাসিভরা মুখ হাসি; হাসি হা হা হা হা

জলভরা চোখ কাঁদি; কাঁদি আ হা হা হা

হৃদয়ের চেনা চেনা ধ্বনি জমে শূণ্য

আমি আমার কাছে খুব বিদীর্ণ ঘৃণ্য।





Post a Comment

0 Comments