টেবিল
- পারভেজ
খালি গ্লাস পিরিচে পাশে তার চিরুনি
বসে আছে চারখানা কিতাবের বুকে
এলোমেলো কতগুলো রঙিন কলম
শুয়ে আছে পড়ে আছে টেবিলের বুকে
ঘড়িখানা ডিজিটাল হাত-পা হারানো
হাতে আর উঠে না শুধু টেবিলে ঘুরে
স্পাইডার আঁকা পেট নিয়ে কোথাকার
কাগজের বাক্স গিলেছে সব কলম
ভিন্ন ভিন্ন বই করেছে দখল আর
সাদা সাদা শুভ্র খাতা টেবিল মাথায়
এত ভারে দুলে উঠে শুকনো টেবিল
বুকে পিঠে কত স্মৃতি মৃত চামড়ায়
কিছু বলবে বলবে করে বলে না সে
দাঁড়িয়ে থাকে কি একটার অপেক্ষাতে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊