কবিতা:হৃদয়ের মাঝে

 হৃদয়ের মাঝে

-পারভেজ

পেয়ে গেছি কিছু আশার কিরণ

মিলে গেছে প্রাণ খুশির মিলন

কিছু সময় পেয়েছি কাগজের ভাঁজে

পেয়েছি তোমায় আমি হৃদয়ের মাঝে।


বন্ধ চোখে জিন্দেগী নাই অজানা

আজীব সময়ে লাগে আনজানা

খুশি হয়েছি অখুশিও হয়েছি

তুমি মিলে মিলে গেছে আমার জিন্দেগী।


যে থেমে থেমে থাকা আছে শ্বাস আমার

আজি ধীরে ধীরে খুলছে দুয়ার

চোখে চোখে বাঁধা ছিল যে সন্ধান

তুমি মিলে পাই সূর্য উদয়ের ঘ্রাণ।


চেয়ে আছি আমি তোমার নয়নে

ভুলে আছি আমি জীবন বরণে

আঙুলে আঙুল কিছু সময় পেয়েছি

তুমি মিলে মিলে গেছে আমার জিন্দেগী।

Post a Comment

0 Comments