কবিতা: স্মৃতির জানালা

 স্মৃতির জানালা

- পারভেজ

যদি মনে পড়ে ওই স্মৃতির জানালা

তবে তাকে আবার খুলে দিও না

যদি মনে পড়ে আমার এ মুখখানা

তবে মুছে দিও দৃষ্টির রোদেলা!


ভালোবেসেছিল একজন মনে রেখো

কুড়িয়ে রেখে দিও রোদন যতো

আবার নয়ন সলিলে ভেসে যেয়ো না

তবে আপন করে নিও ছলনা!


যদি ভালো না লাগে কখনো সহিয়ো না

তবে হিয়া জানে বুনো ফুল শত

সন্ধ্যাতারাকে কাছে পেয়েও তাকায় না

তবে ছিন্নভিন্ন করে দিও ব্রত!

Post a Comment

0 Comments