কবিতা:মুসাফির

 মুসাফির

-পারভেজ

জীবনের এই সফরে আমি এক মুসাফির

পথিক এই ভ্রমণে আমি এক রাত্রির

চমৎকার এই জাহানে বিধান টুটা

টুটা তো হাসি এই মুখে আমি এক মুসাফির।


লক্ষ বর্ষ হেঁটেছি দেখেছি এই দুনিয়া

বিনা খানা খায়ে চলেছি স্বপ্ন বুনিয়া

ভুখা ভুখা নজর মিলেছে এই নয়নে

এক মুসাফির পেয়ারছে হাতে এই ফুল দিয়া।


মরুভূমি ,জলাভূমি ,ভূ-ভরা পাথরে

বন-জঙ্গল, নদী, বিল-ঝিলের কিনারে

শুনেছি পারস্যের পারসী ,আরবের আরবি

আমি এক মুসাফির বুনেছি পুঞ্জিকা ঠাহরে।


বৈদিক, ধ্রুপদী,পাল,সেন, ইসলামী

একে একে আগমন মুঘল, কোম্পানি

হাতে গুনেছি একেকটা দিন আমি মুসাফির

রুদ্ধশ্বাসে বেঁচে ফিরেছি দিয়েছি বড় কুরবানী।


নত নত করে আর নয় নত উচ্চ আমার শির

সফরে সফর শেষ ঠিকানা আমি মুসাফির

সুন্দর এই জাহানের বিধান ভাঙ্গা

ভাঙ্গা তো সূর্যোদয় আজি উত্তর হিমাদ্রির।

Post a Comment

0 Comments