কবিতা:কাছে ভাস্কর

 কাছে ভাস্কর

-পারভেজ

কবিতাময় এ দিনে আবৃত্তি করি এক কবিতা

যে কবিতার শিরায় মিশে আছে আশা ও বেদনা

ইয়ার আমার তুমিও কর আবৃত্তি মোর সাথে

যে কবিতায় লিখা আছে আমাদের অন্তিম ধুয়া।


সর্বদা নওজোয়ান সদা বলবান নিত্য অভী

খতম যেন হয় না কখনোও অনুরূপ স্মৃতি

না, তারা বিলীন হয়ে যায় না এ দৃষ্টির বাইরে

গত হওয়া আমি রয়ে যাব ঠিক ঐ জ্যোতি পাশে।


এখানে একজন যে কিনা বাদল ফুঁড়ে ঐ আভা

সে যে আরও বেশি কিছুর জন্য লড়েছে সাহসী

আমরা তোমাদের নাম কখনোও ভুলে যাব না

এ সময় বল বিদায় ও গূঢ় কথায় সমাধি।

Post a Comment

0 Comments