কবিতা:আসছে বার্ষিক পরীক্ষা

 আসছে বার্ষিক পরীক্ষা 

-পারভেজ 

পরীক্ষা নিকটে শব্দ বিকটে মনের মাঝে

শত রকম চিন্তার জঞ্জালে পরিপূর্ণ

                সবই যেন ভাসা ভাসা

                আসছে বার্ষিক পরীক্ষা।


ঘুমিয়ে আছি আরামে আমি গভীর রাতে

স্বপ্ন দেখে জেগে উঠি একেবারে নিষ্ক্রিয়

                গলা শুকে লাগে পিপাসা

                আসছে বার্ষিক পরীক্ষা।


কখনো কাঁদি কখনো হাসি নিজের অজান্তে

হয়তো হয়েছি পাগল কোন এক কারণে

                সবই যেন এখন বাঁধা

                আসছে বার্ষিক পরীক্ষা।


আমাকে মেপে অনৈকে দিবে কিছু নম্বর

হয়তো আমার বুদ্ধি শূণ্য নদীর তীরে

                 মেটায় তার পিপাসা

                 আসছে বার্ষিক পরীক্ষা।




Post a Comment

0 Comments