কবিতা:বার্ষিক পরীক্ষা

 বার্ষিক পরীক্ষা

-পারভেজ

সপ্তাহ দুই পর মোর পরীক্ষা

                        বার্ষিক পরীক্ষা।


কৃতকার্য আমি হতে পারিনি

এমনটা আমি স্বপ্নেও ভাবিনি

স্বপ্নের ঘোর এখনো কাটেনি

তবু এসে গেল আবারো পরীক্ষা

                         বার্ষিক পরীক্ষা।


কতজনে টেনশনে ঘুমাতে পারেনি

ভেড়া গুনেও ঘুম আসেনি

বুকটা ফাটলেও কাউকে জানাতে পারেনি

তবু এসে গেল আবারো পরীক্ষা

                           বার্ষিক পরীক্ষা।


দড়ি নিয়ে ছুটাছুটি

ফ্যানের সাথে ঝুলাঝুলি

এখন কমে গেছে

বেড়ে গেছে স্ট্যাটাস

হাজারো লাইক কমেন্টসে

এসে গেছে ফোকাস

ডিজিটাল গালাগালি

আর তার ভুল ধরাধরি

সবশেষে কোলাকুলি

আসচার্য

অকৃতকার্য

কার্য কিছুই হয়নি

এই বার্ষিক পরীক্ষায়

আয় আয় আয়!


কত গুলো দিন চলে গেছে আশায়

কত রাত চলে গেছে হতাশায়

শুধু হৃদয়টা রয়ে গেছে অজানায়

তবু এসে গেল আবারো পরীক্ষা

                                  বার্ষিক পরীক্ষা।


কৃত্রিমতায় আজি মিশে গেছি ধূলায়

আমি হায় উড়ে যাই হাওয়ায়

শুধু মুখটা তুলে চেয়ে রই, দেখে যাই

তবু এসে গেল আবারো পরীক্ষা

                                  বার্ষিক পরীক্ষা।

Post a Comment

0 Comments