সাড়া
- পারভেজ
রক্তশূন্য শ্বেত একা শশী
রূপালী আনন্দ ছড়ায়ে সারা আকাশী,
গোমটা মেরে ছাতি ছিড়ে
রজনী সাজায়ে সমাধি মহাবিনাশী।
নয়নে নয়নে কবিতা পড়লে হায়
হৃদয়ে হৃদয়ে মধুময় ছন্দ চায়;
তোমাকে নীরবতার ভীড়ে
সজনী লোচনে শ্রবণে খুব হারায়।
একটু একটু করে আসি
কপাট খুলে দেখি তোমারি মনের কামরা,
একটু একটু ভাবি পাই যদি সাড়া
আর তোমার ঠোঁটেতে আঁটসাঁট হাসি।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊