কবিতা: আর কতটা দিন




আর কতটা দিন

        - পারভেজ


 আর কতটা দিন

একা একা ভুখা ফাঁকা মনে

আর কতটা পথ

বাঁকা বাঁকা রাস্তায় চলনে।


এখন আমি‌ ঘুরে ঘুরে ক্লান্ত

খুঁজে পাবে আমাকে এই বুকে জ্বলন্ত

দক্ষিণা বায় এসে হায় দিল দীপ বুজে

কখন যেন আমাকে ফেলে চলে গেল আমি।


বুম বুম ছন্দ হৃদয়টা মন্দ নিশ্চল ঘড়ি

কাল দীর্ঘায়নে আমি একা একা বাড়ি

ঝুম ঝুম শব্দ আকাশটা ক্ষুব্ধ পিছল রাস্তা

তাল হারায়ে আমি চোখের পানিতে বর্ষা।

Post a Comment

0 Comments