কবিতা:সত্যের ভেতর

 সত্যের ভেতর

-পারভেজ

প্রোটিনে ভরা মাংসের পিছনে

ছোট বড় সবাই দৌঁড়ায়

কেউ চায় হাতে কেউ চায় মনে

কেউ বাস্তবে স্বপ্ন মিলায়।


এখন আর ভালোলাগে না

শুধুই মাংস যেদিকে তাকাই

এখন আমি আর চাই না

শুধু মরা প্রাণ খুঁজে খুঁজে পাই।


এক দুই তিন করে চলে যায়

মাংস বিকে সব দোকানে

নাই আর রক্ত ভরা ঘ্রাণ হায়

বিদায় তোমাকে ক্ষণে ক্ষণে।


শরীর ও মন হেঁটেছিল

শত শত মাইল দূরের পথ

হৃদয়ের রাণী পেয়েছিল

সত্যের ভেতর খুঁজে পাই সৎ।

Post a Comment

0 Comments