কবিতা:আসে না কেউ

 আসে না কেউ

-পারভেজ

সন্ধ্যার কমলা সূর্য

নদীতে বয়ে চলা ঢেউ

যেদিকে তাকাই আমি

আর তো আসে না কেউ


অনেক হাঁটার পরে

সোনালী দিনের শেষে

যখন থেমে যায় সময়

কেউ তো বসে না পাশে


ক্লান্ত হিয়া উড়ে পাখি

শান্ত নদী অশ্রু আঁখি

কানে কানে ঝরা পাতা

কেউ তো বলে না কথা

Post a Comment

0 Comments