তোমার ডাক শুনি
-পারভেজ
ক্ষুদ্র ক্ষুদ্র হাজারো খন্ড জোনাকিরা
মৃত আলোকে খেতে দেয় ও প্রাণ ফিরে
আমি দেখি বিশ্বাসী কিছু তোমার নয়নে নজরে
আর আমাকে নিয়ে আসে আমার জীবনে
তোমার হাতগুলো যেন অগ্নিশিখা
যেন তোমার অনন্য দংশনে সুমধুর বেদনা
খুব জীবন্ত যেন দিবালোক তোমার স্পর্শে
যেন ক্ষুদ্র ক্ষুদ্র তটিনী আমার দেহ ত্বকে
মে নদের বারি ফোঁটায় নবানন্দে তোমার ডাক শুনি।
আঁধারকে আজ আলোয় নিয়ে মেতে দাও
আমাদের স্বপ্নগুলোতে হারিয়ে যেতে দাও
উষ্ঞতার উত্থানে আর একবার মিথ্যে বলি
তোমার উষ্ঞ স্পর্শে আবারো জ্বলে উঠি
আমরা শিহরিত বিষ্ময় আবেগে শিহরণে
মে শিহরণ জমাতে পারে সময়ের গতিকে
পড়ন্ত ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ কণার মতো
স্বর্গ থেকে সমগ্র তারকারাজি জুড়ে
আমার জন্য তোমার ডাক শুনি।
তোমার ডাক শুনি
বহুদূর থেকে তোমার ডাক শুনি
আমি তোমার ডাক শুনি।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊