কবিতা:বিয়ে পাগল

 বিয়ে পাগল

-পারভেজ

বয়স আমার সাদা হওয়ার পথে

চোখেও দেখি ঝাপসা চশমাটা চোখে

আর দেরি করলে শুইব খাটিয়াতে

কখন যে বর হব আমার বিয়েতে!


কন্যা একটা হলেই হলো

আলতা রাঙা কিংবা গোলাপী যা বলো

টানা নয়ন লাল শাড়িতে

বউ আসবে রিনিঝিনি কঙ্কণ হাতে।


দিন যায় রাত যায়

মাথার নিচে বালিশ একটাই

আর তো বালিশ নাই

সিঙ্গেল আমি রয়েছি অপেক্ষায়।


চিন্তায় রোদন আসে না,কেউ ভাবে না

ধীরে ধীরে ঝরছে মাথার পাতা

চকচকে এ টাক নিয়ে বিয়ে হবে না

পকেটটা ফাঁকা আছে তবু পাগল আমি বিয়েতে।

Post a Comment

0 Comments