কবিতা: একটু আলাদা

একটু আলাদা
          - পারভেজ

কতখানি পথ আছে বাকি
কতগ্লানি আর বুকে রাখি
তারপর এক দুই তিন
কতদিন আমি শুধু ডাকি।

আমার আগের আমি নাই
জামার বোতাম খুলে যায়
বালিশে ছড়ানো কত ঘুম
নালিশে জড়ানো স্বপ্ন গুম।

পাশে থাকা কল্পনা বলনা
সাদা হেসে জল্পনা ছলনা
ধীরে আসে আঁধারে পালকি
ভেসে উঠে আকাশে চুমকি।

চোখের সামনে ইচ্ছে ধারা
কয়েদি আমি বদ্ধ কামরা
শেষ আশা জ্বলন্ত আগুনে
অশ্রু হাসায় দগ্ধ লগনে।

এ মন আমার নাচে তা তা
এ মন গায় গান পা ধা নি
না বুঝে কান্ড করছে যা তা
সবার হাতে ঝাল চা-পানি।

Post a Comment

0 Comments